জনগণের ভোটে নির্বাচিত হতে চাই, জনগণের সাথে থাকবো, জনগণের জন্য কাজ করবো | Vote for Development, Vote for Progress - সুলতান মুহাম্মদ জাকারিয়া

সুলতান মুহাম্মদ জাকারিয়া

১১ দলীয় জোট নোয়াখালী-২ আসনের মনোনীত প্রার্থী

নোয়াখালী-২-এর মানুষের স্বপ্ন বাস্তবায়ন করাই আমার ইশতিহার।

আমি সুলতান মুহাম্মদ জাকারিয়া, নোয়াখালীর সন্তান।

জন্ম ও বেড়ে ওঠা, শৈশব ও কৈশোর কেটেছে সেনবাগে। আমি একজন শিক্ষক, লেখক এবং মানবাধিকারকর্মী। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, রাজনীতি ক্ষমতার লড়াই নয়, নায্য অধিকার আদায়ে মানুষের পাশে দাঁড়ানো। অধিকার আদায়ের জন্যই আমি নিরবিচ্ছিনভাবে কাজ করে যাচ্ছি। কর্মমুখী, নিরাপদ এবং শিক্ষাবান্ধব নোয়াখালী-২ গঠন আমার লক্ষ্য।

কেন নোয়াখালী-২?

জন্ম ও বেড়ে ওঠা, শৈশব ও কৈশোর কেটেছে সেনবাগে। আমি একজন শিক্ষক, লেখক এবং মানবাধিকারকর্মী। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, রাজনীতি ক্ষমতার লড়াই নয়, নায্য অধিকার আদায়ে মানুষের পাশে দাঁড়ানো। অধিকার আদায়ের জন্যই আমি নিরবিচ্ছিনভাবে কাজ করে যাচ্ছি। কর্মমুখী, নিরাপদ এবং শিক্ষাবান্ধব নোয়াখালী-২ গঠন আমার লক্ষ্য।

প্রধান লক্ষ্যসমূহ

নোয়াখালী-২ গড়ব শিক্ষিত, সুস্থ ও কর্মক্ষম

শিক্ষার্থী ও মেধাবীদের জন্য দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও বিনামূল্যে প্রশিক্ষণ।

নদী ও খাল খনন করে নৌপরিবহন পুনঃপ্রতিষ্ঠা।

হাসপাতাল উন্নয়ন, আধুনিক ল্যাব, ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা এবং নার্সিং প্রশিক্ষণ।

ইউনিয়ন ভিত্তিক ক্রীড়া কমপ্লেক্স ও বার্ষিক প্রতিযোগিতা।

প্রবাসী সন্তানের জন্য উচ্চশিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ।

সরকারি সেবা প্রাপ্তিতে স্বচ্ছতা এবং হয়রানি ও ঘুষের প্রতিকার।

সার্বক্ষণিক অভিযোগ ও প্রতিকার অফিস

সামাজিক অঙ্গীকার

আমার ভিশন ও মিশন

রাজনীতি আমার কাছে ক্ষমতার লড়াই নয়, মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার। গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন সাধারণ মানুষের সমস্যাগুলো শোনা হয় এবং সেগুলো সমাধান হয়।
আমার অঙ্গীকার:

পরিচিতি

যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) ১০ দলীয় জোট সমর্থিত
শিক্ষা ও শৈশব
পেশাগত ও আন্তর্জাতিক অভিজ্ঞতা

আন্তর্জাতিক ভূমিকা

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার দীর্ঘ এক দশকের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, প্রভাবশালী গণমাধ্যম এবং মার্কিন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গুম, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে বৈশ্বিক চাপ ও আন্তর্জাতিক জনমত গঠনে আমি সোচ্চার ছিলাম।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে কর্মরত অবস্থায় আমি ভুক্তভোগীদের পক্ষে সরাসরি উদ্যোগ গ্রহণ করি এবং বিরোধী রাজনৈতিক নেতাদের অধিকার, ন্যায়বিচার ও মুক্তির দাবিতে ধারাবাহিক আন্তর্জাতিক এডভোকেসি পরিচালনা করি। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলনকারী ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সক্রিয় ভূমিকা রাখি।
এছাড়া মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমি ‘Diaspora for Justice’ প্রতিষ্ঠা করি, যার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ন্যায়বিচার ও জবাবদিহির আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করেছি।
বিশেষভাবে, বিএনপির সাবেক চেয়ারপার্সন ও প্রয়াত বেগম খালেদা জিয়ার বন্দীদশায় তাঁর আইনি অধিকার, চিকিৎসার অধিকার ও মুক্তির দাবিতে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায় স্থগিত ও মুক্তির দাবিতে আন্তর্জাতিক পর্যায়ে এডভোকেসি ও জনমত গঠনে আমি উল্লেখযোগ্য ভূমিকা পালন করি।

স্বপ্নের নোয়াখালী-২ গড়তে সহায়তার হাত বাড়িয়ে দিন, অনুদান পাঠান।

মিডিয়া ও আপডেট

প্রাণের নোয়াখালী

আপনার সিদ্ধান্ত আপনি নিবেন পরিবর্তনের সাথে থাকবেন।

জনসংযোগ

নোয়াখালী-2 বিশাল জনসংযোগ, গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে।

গণভোট

"ফ্যাসিজমের দিন শেষ " হ্যাঁ" ভোটের বাংলাদেশ"।